ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে ভুয়া মেডিকেল টেকনোলজিস্টকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড

গাজীপুরের শ্রীপুরে মোমিন উদ্দিন নামে এক ভুয়া মেডিকেল টেকনোলজিস্টকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার(১৫ এপ্রিল) দুপুরে উপজেলার বরমী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল মামুন নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টারের ওই ভুয়া মেডিকেল টেকনোলজিস্টকে এ দণ্ড প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রণয় ভূষণ দাস।নিবার্হী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ভুয়া মেডিকেল টেকনোলজিস্ট মোমিন উদ্দিনের কোন শিক্ষাগত সনদ নেই। অভিজ্ঞতা দিয়ে তিনি দীর্ঘ ১১ বছর ধরে রক্ত পরীক্ষাসহ বিভিন্ন রোগের পরীক্ষা নিরীক্ষা করে আসছেন। এবিষয়টি ভ্রাম্যমাণ আদালতের দৃষ্টিগোচর হওয়ায় তাকে এ শাস্তি প্রদান করা হয়েছে। 
ads
ads
ads

Our Facebook Page

↑